শিরোনাম
◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ঘেরের আইলে সবজি চাষ, ভাগ্য বদল কৃষকের

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় মাছের ঘেরের আইলে সবজি চাষ নতুন সম্ভাবনার দ্বার খুলছে স্থানীয় কৃষকদের। আগে যে জমি বছরের বেশিরভাগ সময় অব্যবহৃত পড়ে থাকত, এখন সেই জমিতে সারা বছর চাষাবাদের মাধ্যমে অতিরিক্ত আয় করছেন কৃষকেরা। এতে তাদের জীবনে আসছে আর্থিক স্বচ্ছলতা, বদলাচ্ছে রামপালের গ্রামীণ অর্থনীতি।

রামপালের গৌরম্ভা, পেড়িখালী, রামপাল সদর, রাজনগর, বাইনতলা, উজলকুড়, হুড়কা, মল্লিকের বেড় ও ভোজপাতিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে ঘেরের আইলে চাষ করা হচ্ছে লাউ, করলা, ঢেঁড়স, ঝিঙা, শসা, কুমড়া, বেগুনসহ নানা প্রজাতির সবজি। একই সঙ্গে মাছ ও সবজি উৎপাদনের ফলে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হচ্ছে, যা কৃষকদের লাভের পথ আরও প্রশস্ত করছে।

স্থানীয় কৃষক মোঃ রফিকুল ইসলাম বলেন, আগে শুধু মাছের উপর নির্ভর করতাম। এখন ঘেরের আইলে সবজি লাগিয়ে প্রতি মৌসুমে বাড়তি ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হয়। এতে সংসারের খরচ অনেকটা মেটে।

রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম বলেন, “আমরা কৃষকদের ঘেরের আইলে সবজি চাষে উৎসাহিত করছি। কোন জমি যাতে পতিত না থাকে, মাছ চাষও ক্ষতিগ্রস্ত হয় না বরং একসাথে দ্বিগুণ লাভ হয়। বর্তমানে এই পদ্ধতি রামপালের বিভিন্ন ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠছে।”

তিনি আরও বলেন, “এভাবে সবজি চাষে কীটনাশকমুক্ত ফসল উৎপাদনের দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, বীজ, সার ও প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা চাই, প্রতিটি ঘেরের আইল সবুজে ভরে উঠুক।

সচেতন কৃষকেরা মনে করছেন, সরকারের আর্থিক সহযোগিতা ও সঠিকভাবে প্রণোদনা বিতরণ নিশ্চিত হলে রামপাল উপজেলা আগামী কয়েক বছরের মধ্যেই একটি ‘আইলভিত্তিক সবজি উৎপাদন মডেল অঞ্চল’ হিসেবে গড়ে উঠবে।