শিরোনাম
◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী?

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে নিজেদের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় সোমবার (১৯ অক্টোবর) সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অভিন্ন সতর্কবার্তা প্রকাশ করে।

ইউরো নিউজ জানিয়েছে, ইসরাইল, সৌদি আরব, ইরাক, লেবানন, জর্ডান, কাতার, বাহরাইন, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ইরান আছে ওই তালিকায়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী ও ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বাড়লে বিমান চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটতে পারে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা থাকায় নাগরিকদের আগাম বিকল্প পরিকল্পনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং মার্কিন নাগরিকদের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে।

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল উল্লেখ করে জানিয়েছে, ইরান-সমর্থিত হুথিরা অতীতে সৌদির বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এসব হামলায় হতাহতের পাশাপাশি ভ্রমণেও গুরুতর বিঘ্ন ঘটেছে।

কাতারে মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের সরকারি সতর্কবার্তা ও স্থানীয় সংবাদমাধ্যমের খবরে নজর রাখতে, বিক্ষোভ ও বড় জমায়েত এড়িয়ে চলতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলেছে।

  • সর্বশেষ