শিরোনাম
◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ১২:১৭ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১৪৮ দিনের অপেক্ষা শেষে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেল টটেনহ্যাম হটস্পার। সোমবার নিজেদের মাঠে কভেন্ট্রি সিটিকে ৩-১ গোলে হারিয়ে মৌসুমে প্রথম লিগ জয়ের স্বাদ পেয়েছে দলটি। এই জয়ে পয়েন্ট তালিকার তলানি থেকে উঠে ১৬তম স্থানে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম।

টটেনহ্যামের জয়ের রাতে আলো ছড়িয়েছেন জেমস ম্যাডিসন, ওমার মার্মুশ ও বেন ডেভিস। ম্যাচের ১৪তম মিনিটে ম্যাডিসনের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ২০২৫ সালের মে মাসের পর প্রথমবার টটেনহ্যামের শুরুর একাদশে জায়গা পেয়েই গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ম্যাচে ফেরে কভেন্ট্রি। ৪৯তম মিনিটে জ্যাক রুডোনির গোলে সমতা ফেরায় সফরকারীরা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে টটেনহ্যামকে আবার এগিয়ে দেন মার্মুশ। ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে যোগ দেওয়া এই ফরোয়ার্ডের এটি নতুন ক্লাবের হয়ে প্রথম গোল।

ম্যাচের শেষ দিকে টটেনহ্যাম সমর্থকদের জন্য অপেক্ষা করছিল আরও একটি আনন্দের মুহূর্ত। দীর্ঘ চোট কাটিয়ে মাঠে ফেরেন ডেইয়ান কুলুসেভস্কি। ৫২৬ দিন পর প্রতিযোগিতামূলক ফুটবলে খেলতে নেমে গ্যালারির দর্শকদের উচ্ছ্বাসে ভাসেন সুইডিশ এই তারকা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বেন ডেভিসের গোলে ব্যবধান আরও বাড়ে। তাতেই নিশ্চিত হয় টটেনহ্যামের ৩-১ গোলের জয়।

Advertisement

এই জয়ে সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। মৌসুমের প্রথম ছয় ম্যাচে মাত্র তিন গোল করা দলটি এক ম্যাচেই করল তিন গোল। গত ২৪ মে এভারটনের বিপক্ষে জয়ের পর প্রিমিয়ার লিগে এটাই তাদের প্রথম জয়।

ম্যাচ শেষে স্বস্তি প্রকাশ করেন টটেনহ্যামের কোচ রবের্তো দে জার্বি। তাঁর মতে, আগের ম্যাচগুলোর তুলনায় এ দিন দলের পারফরম্যান্স ছিল অনেক ভালো। জয়টি পয়েন্ট তালিকায় অবস্থান উন্নত করার পাশাপাশি খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফেরাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ট্রান্সফার উইন্ডোতে প্রায় ৩১ কোটি পাউন্ড ব্যয় করে দল পুনর্গঠনের চেষ্টা করেছে টটেনহ্যাম। এরপরও মৌসুমের শুরুতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। কভেন্ট্রির বিপক্ষে এই জয় তাই শুধু তিন পয়েন্ট অর্জন নয়, বরং ঘুরে দাঁড়ানোরও সম্ভাবনা তৈরি করেছে।

ডিফেন্ডার ইয়ান পল ফন হেকেও এই জয় থেকে ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন। তাঁর আশা, এই ফলাফলকে পুঁজি করে সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে দল। কভেন্ট্রির রক্ষণাত্মক কৌশলের বিপক্ষে ধৈর্য ধরে খেলতে হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ