শিরোনাম
◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০৯:৪৬ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্লেজিং সামলাতে বৈভবকে বিশেষ প্রশিক্ষণের পরামর্শ

‌স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের স্লেজিংয়ে মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়েছেন বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই ব্যাটারের প্রতিভা নিয়ে প্রশ্ন নেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করতে মাঠের চাপ ও উসকানি সামলানোর দক্ষতাও বাড়াতে হবে তাঁকে। এ জন্য বৈভবকে স্পোর্টস সাইকোলজি ও পরিস্থিতি মোকাবিলার বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ব্যাট হাতে যতই আলো ছড়াবেন বৈভব, প্রতিপক্ষের নজরও তত বেশি থাকবে তাঁর দিকে। রান আটকানোর পাশাপাশি স্লেজিং করে মনোযোগ নষ্ট করার চেষ্টাও হতে পারে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সেই চাপ সামলানোর ক্ষেত্রে নিজের সীমাবদ্ধতা প্রকাশ করেছেন তরুণ এই ব্যাটার। তাই প্রতিভার পাশাপাশি আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বাড়ানো জরুরি বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। --- আজকাল

স্পোর্টস সাইকোলজিস্ট স্বরূপ সাভানুরের মতে, বৈভবকে মানসিকভাবে প্রস্তুত করতে বিসিসিআই ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কয়েক বছর আগে এনসিএতে বৈভবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

সাভানুর বলেন, ‘দুই-তিন বছর আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বৈভবের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। ও শান্তশিষ্ট ছেলে। বিসিসিআই ও এনসিএ জানে, শিবিরে স্পোর্টস সাইকোলজি কতটা সহায়তা করতে পারে।’

তাঁর মতে, খেলোয়াড়ের মানসিকতা বুঝে প্রশিক্ষণ দেওয়া জরুরি। রাহুল দ্রাবিড়ের সময়ে সিওএতে ১৮-১৯টি হাই পারফরম্যান্স ক্যাম্পে কাজ করেছেন তিনি। স্পোর্টস সাইকোলজির ব্যবহার এখন ক্রিকেটে পরিচিত চর্চা হলেও তরুণদের ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ।

বৈভবের প্রতিভা, টেকনিক ও বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে সংশয় নেই। তবে বয়সভিত্তিক ক্রিকেটের সাফল্য সিনিয়র পর্যায়ে ধরে রাখতে মানসিক দৃঢ়তাও জরুরি। ভারতের ক্রিকেটে প্রজন্ম বদলের সময়ে বৈভবকে ঘিরে প্রত্যাশা বাড়ছে। সিনিয়র দলে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের চাপ ও উসকানি সামলানোর দক্ষতাও গড়ে তুলতে হবে তাঁকে।

  • সর্বশেষ