শিরোনাম
◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০১:০৮ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ০২:০২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৪২ প্রশ্নে ফিফাকে চাপে ফেললো উয়েফা

স্পোর্টস ডেস্ক: ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা, ট্রাম্পকে শান্তি পুরস্কার—কাঠগড়ায় ইনফান্তিনো এক চিঠিতে ৪২ প্রশ্ন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে এসব প্রশ্নের জবাব চেয়েছে উয়েফা। বিশ্বকাপের স্বত্ব বিক্রির পরিকল্পনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া এবং যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগনের লাল কার্ড বাতিলের প্রক্রিয়া রয়েছে প্রশ্নের তালিকায়। আগামী ২ নভেম্বরের মধ্যে লিখিত জবাব ও সংশ্লিষ্ট নথি চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর ফিফা মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমকে চিঠিটি পাঠান উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস।

বিতর্কের কেন্দ্রে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ২০ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা। বিশ্বকাপের আংশিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালের কাছে বিক্রির এই উদ্যোগ নিয়ে উয়েফার প্রশ্ন, ফিফা কাউন্সিলের সঙ্গে আলোচনা ছাড়াই প্রতিষ্ঠানটিকে একচেটিয়া অধিকার দেওয়া হয়েছিল কেন? বালোগনের লাল কার্ড বাতিলের অনুরোধ জানিয়ে ট্রাম্প ফোনে ইনফান্তিনোকে কী বলেছিলেন, সেটিও জানতে চেয়েছে সংস্থাটি।

পরিকল্পনাটি বাতিলের আশ্বাস পাওয়ার পর ফিফার প্রতিযোগিতা বয়কটের হুমকি থেকে সরে এসেছিল উয়েফা। তবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার দাবি ছাড়েনি তারা। উয়েফার অভিযোগ, ফিফা কাউন্সিলের সদস্যদের গুরুত্বপূর্ণ প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি, সরবরাহ করা হয়নি প্রয়োজনীয় নথিও।ইনফান্তিনোর নেতৃত্ব ও ২০২৭ সালে তাঁর সম্ভাব্য পুনর্নির্বাচন নিয়ে মতবিরোধের মধ্যে উয়েফার এই চিঠি ফিফার ওপর চাপ আরও বাড়াতে পারে।

  • সর্বশেষ