শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : শেষ ওভারের নাটকীয়তা পেরিয়ে সুপার ওভারে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সোমবার চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে দুই দলই ৩০৪ রান করায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে বাজিমাত করে বাংলাদেশের যুবারা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের হয়ে নোমান সালারজাই করেন ৭৬ রান। ফারিদুল্লাহ ইহসাসের ব্যাট থেকে আসে ৫১ রান। এ ছাড়া তাহির সারওয়ারি করেন ৪৩ রান। বাংলাদেশের হয়ে বল হাতে চার উইকেট নেন রুবাই ইসলাম রিজন।

জবাবে ৮ উইকেটে ৩০৪ রান করে বাংলাদেশও। ফলে ম্যাচ টাই হলে জয়ী নির্ধারণে সুপার ওভারের আশ্রয় নিতে হয়। মূল ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ ৭১ রান করেন আল আমিন হোসেন রনির ব্যাটার। ৫৬ রান করেন আহসান আল মুমিন।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৫ রান। রুবাই ইসলাম রিজনের (১৯ বলে ৩৩*) ঝোড়ো ব্যাটিংয়ে সমতায় ফেরে দল।

শেষ পর্যন্ত সুপার ওভারে বাংলাদেশ তোলে ১০ রান। জবাবে আফগানিস্তান করতে পারে মাত্র ৩ রান। তাতে রোমাঞ্চকর জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

সিরিজের প্রথম ম্যাচেও আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের এই জয়ে চার ম্যাচের সিরিজে ব্যবধান আরও বাড়াল যুব দল।

  • সর্বশেষ