শিরোনাম
◈ রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ১০:০১ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে আ‌মে‌রিকার যুদ্ধ যাওয়া ছিল নির্বুদ্ধিতা : মার্কিন সিনেটের ডেমোক্র্যাট-দলীয় প্রার্থী

আন্তর্জা‌তিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়্যেদ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী যুদ্ধকে নির্বুদ্ধিতাপূর্ণ বলে অভিহিত করেছেন।

ইরানের সাউন্ড অ্যান্ড ভিশন সংস্থা জানিয়েছে, মিশিগান থেকে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক প্রার্থী আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়্যেদ ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী যুদ্ধকে নির্বুদ্ধিতাপূর্ণ বলে উল্লেখ করে এই যুদ্ধের তীব্র সমালোচনা করেছেন। --- পার্সটু‌ডে

তিনি জোর দিয়ে বলেছেন, বাস্তবে, গোটা বিশ্বে মাত্র একজন ব্যক্তি রয়েছেন, যিনি ৪০ বছর ধরে আমাদের এই যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন। তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে তিনি এমন একজন নির্বোধ ব্যক্তিকে খুঁজে পেয়েছেন, যিনি এই কাজ করতে রাজি হয়েছেন।

উল্লেখ, ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসন ক্রমেই ব্যয়বহুল ও অর্থনৈতিক সংকট জোরদারের কারণ হতে থাকায় ট্রাম্প ও তার দলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশিষ্ট রাজনীতিবিদদের মধ্যে ক্ষোভ এবং সমালোচনাও ক্রমেই বাড়ছে। ট্রাম্প ক্রমেই মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অজনপ্রিয় প্রেসিডেন্ট হয়ে উঠছেন।

  • সর্বশেষ