শিরোনাম
◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ১২:৫১ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট

ঈদগাঁও-ঈদগড় সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার। ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাহাড়ি জনপদের ‘ঈদগাঁও-ঈদগড়-বাইশারী’ সড়কের হিমছড়িঢালায় দুই দফায় ডাকাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ও দুপুরে এ ঘটনা ঘটে। বনদস্যুরা ১৫-১৬টি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ও মূল্যবান জিনিসপত্র লুট করে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকজন দুষ্কৃতিকারী সড়কে ব্যারিকেড দিয়ে কিছু যানবাহনে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। তবে রাত সাড়ে ১০টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। ওসি বলেন, আমরা এখনো অভিযান অব্যাহত রেখেছি।

ঈদগড়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন আজ সোমবার রাত পৌনে ১১টায় জানান, দুই দফায় ১৫-১৬টি যানবাহনে লুটপাট চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

দস্যুতার শিকার স্থানীয় একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম বলেন, একজন সঙ্গী নিয়ে মোটরসাইকেলযোগে তিনি ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে তিনি হিমছড়িঢালা নামক সড়কস্থানে পৌঁছালে মুখোশধারী ১০-১২ জন সশস্ত্র লোক তাঁদের মোটরসাইকেলটি জিম্মি করে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে।

Advertisement

আরেকটি এনজিও সংস্থার ঈদগড় শাখার হিসাবরক্ষক আবদুল হাকিমসহ তিনজন অটোরিকশা নিয়ে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় বাজারে যাচ্ছিলেন। আবদুল হাকিম জানান, বনদস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে। এ সময় তাঁদের জঙ্গলে নিয়ে বেদম মারধর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতির পর থেকে সড়কে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশের কয়েকটি দল পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে।

স্থানীয়রা জানান, রামু ও ঈদগাঁও উপজেলার পাহাড়ি জনপথের ১৭ কিলোমিটার এই সড়কে প্রায়ই ডাকাতি, অপহরণ ও লুটপাটের ঘটনা ঘটে। সন্ধ্যার পর এ সড়কে যান চলাচল বন্ধ রাখতে হয়।

  • সর্বশেষ