শিরোনাম
◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ রাত

প্রতিবেদক : এল আর বাদল

হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : গত শ‌নিবার ওয়ানডেতে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারের ক্ষত না শুকাতেই আইসিসির শাস্তি পেল বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় (স্লো ওভার রেট) বাংলাদেশ দলকে জরিমানা গুণতে হচ্ছে।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচে নির্ধারিত সময়ে ওভার শেষ করার ক্ষেত্রে আইসিসির দেওয়া সকল নিয়ম ও সময়ছাড় বিবেচনা করার পরও বাংলাদেশ বোলিংয়ে ১ ওভার পিছিয়ে ছিল।

সংস্থাটির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ হারে জরিমানা করা হয়।

সেই হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা বাংলাদেশের প্রথম একাদশের সকল ক্রিকেটারের ম্যাচ ফির ৫ শতাংশ অর্থ কেটে নেওয়া হয়েছে। ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের দেওয়া এই স্লো ওভার রেটের অভিযোগ ও শাস্তি সরাসরি মেনে নেওয়ায় বিষয়টি নিষ্পত্তিতে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

  • সর্বশেষ