শিরোনাম
◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ১২:২৪ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ১২:৪২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী চলতি অক্টোবর মাসের শেষেই বাড়তি হারে মূল বেতন পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা। তবে আপাতত আগের হারেই দেওয়া হবে বিভিন্ন ভাতা। এ বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান করা হয়েছে। ফলে নতুন বেতনকাঠামো অনুযায়ী মূল বেতন বাড়লেও আপাতত ভাতার পরিমাণ আগের নিয়মেই নির্ধারিত হবে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তখনই জানানো হয়েছিল, নতুন বেতনকাঠামো অনুযায়ী ভাতা পরবর্তী সময়ে কার্যকর করা হবে।

Advertisement

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। গত ১ জুলাই থেকে এ কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন-ভাতা একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬–২৭ ও ২০২৭–২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতন-ভাতা বাস্তবায়ন করা হবে। মূল বেতন দেওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ ধরা হয়েছে গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় ধাপ চলবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত। তৃতীয় ধাপ হবে ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

অন্যদিকে, নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

  • সর্বশেষ