শিরোনাম
◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর বাউফলে আগুনে পুড়ল ঘর, গবাদিপশু ও বিয়ের জমানো সাত লাখ টাকা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে মোশাররফ হোসেন (৩০) নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

এ ঘটনায় দুটি গরু, ছয়টি ছাগল, হাঁস-মুরগি, আসবাবপত্র এবং নিজের ও বোনের বিয়ের জন্য দীর্ঘ ১০ থেকে ১২ বছরে সঞ্চয় করা প্রায় সাত লাখ টাকা পুড়ে গেছে।

আজ রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

Advertisement

বাউফলের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ তাৎক্ষণিকভাবে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠান। মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত হন এবং এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এমপির পাঠানো প্রতিনিধি দলে ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মাদ উল্লাহ, মো. রাকিব হাসান ও মো. লিমন হোসেনসহ পৌরসভা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বাউফল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে বসতঘর, গবাদিপশু ও দীর্ঘদিনের সঞ্চয় হারিয়ে পরিবারটি এখন অসহায় অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।

  • সর্বশেষ