শিরোনাম
◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা

স্পোর্টস ডেস্ক : দ‌লের জন‌্য খুব গুরুত্বপূর্ণ এক সপ্তাহের আগে অনেক বড় ধাক্কা খেলো বার্সেলোনা। চোট পেয়ে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার জুল কুন্দে ও এরিক গার্সিয়া। সামাজিক মাধ্যমে রোববার এই দুজনের চোট পাওয়ার খবর নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।

বি‌ডি‌নিউজ জানায়, চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার শিরোপাধারী পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর আগামী রোববার লা লিগায় ঘরের মাঠে রেয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে তারা।

এমন দুই ম্যাচের আগে এই দুই চোট বড় ভাবনার কারণ হবে কোচ হান্সি ফ্লিকের জন্য।

ঊরুর চোটে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ সেন্টার-ব্যাক গার্সিয়া। আর ফরাসি ডিফেন্ডার কুন্দে অ্যাঙ্কেলের সমস্যায় ভুগছেন।

Advertisement

কুন্দে মূলত রাইট-ব্যাক, তবে সেন্টার-ব্যাক হিসেবেও খেলতে পারেন। পিএসজি ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না তিনি। তবে রেয়াল ম্যাচের আগে তার সেরে ওঠার সম্ভাবনা আছে।

গত শনিবার লা লিগায় রেয়াল বেতিসের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে বিরতির পর আর মাঠে নামেননি আরেক স্প্যানিশ সেন্টার-ব্যাক জেরার্দ মার্তিন। তবে রোববারের মেডিকেল আপডেটে তার বিষয়ে কিছু জানানো হয়নি।

এছাড়া চোটের জন‍্য আগে থেকেই বাইরে আছেন ডেনমার্কের আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। তাই সেন্টার-ব্যাক পজিশনের জন্য ফ্লিকের হাতে আপাতত প্রথম পছন্দের খেলোয়াড় আছেন দুজন- পাউ কুবার্সি ও মার্তিন।

  • সর্বশেষ