শিরোনাম
◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৬, ০৩:৩৩ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৬, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : আর রিয়াজ

টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলির ঘটনায় নতুন মোড়। অভিনেতাকে হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের সঙ্গে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের যোগ রয়েছে।

শুধু তাই নয়, হামলার আগে টাইগারের গতিবিধির ওপর নজর রাখা এবং তার দৈনন্দিন রুটিন সম্পর্কে খোঁজখবর নেওয়ার তথ্যও সামনে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে যাত্রার সময় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুজন হরিয়ানার বাসিন্দা, অন্যজন মহারাষ্ট্রের। হামলার পরিকল্পনা ও ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হামলার পেছনে ছিল পরিকল্পিত ছক। হামলার আগে টাইগারের চলাফেরা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিল অভিযুক্তরা। অভিনেতা কোথায় যান, কখন বের হন- এসব বিষয় খতিয়ে দেখার পরই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, প্রতি রোববার মুম্বাইয়ের জুহু এলাকার একটি ফুটবল মাঠে খেলতে যান টাইগার। অভিযুক্তরা তার এই অভ্যাস সম্পর্কে জানত বলে মনে করছেন তদন্তকারীরা। মাঠ থেকে গাড়িতে ফেরার সময় অভিনেতাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গুলির ঘটনার পর অভিযুক্তরা পালানোর পথও আগে থেকে ঠিক করে রেখেছিল বলে অভিযোগ। হামলার পর তারা মুম্বাইয়ের ভিলে পারলে ও আন্ধেরি এলাকা হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে। পরে আন্ধেরি পশ্চিম রেলস্টেশনের কাছে মোটরবাইকটি ফেলে রেখে বরিভলীর দিকে যাওয়া একটি ট্রেনে ওঠে তারা।

তদন্তকারীদের প্রাথমিক ধারণা, পুলিশের নজর এড়াতে অভিযুক্তরা মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে গুজরাতেও গিয়েছিল। তাদের গতিবিধি এবং হামলার সঙ্গে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার দাবি সামনে এলেও, হামলার প্রকৃত উদ্দেশ্য ও অভিযুক্তদের ভূমিকা সম্পর্কে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। পুরো ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।

  • সর্বশেষ