শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৭:১৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বন্ধুদের সাথে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মো. রুহান (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় আরো একজন আহত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দুপুরে দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রুহান উল্লাপাড়া উপজেলা সদরের বাসিন্দা। আহত বাদশা উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৩টি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে প্রচণ্ড গতি ও বিকট শব্দে ছুটছিল। ঘটনাস্থলে পৌঁছলে একে অপরের সাথে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক রুহানের মৃত্যু হয়।

  • সর্বশেষ