শিরোনাম
◈ এক দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ১৮ জেলার ১০৫ সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে মাদক, প্রধান গন্তব্য ঢাকা ◈ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ঘোষণা পিছিয়ে যাচ্ছে ◈ যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন ◈ একই পুরুষকে বিয়ে করলেন তিন বোন! বহুবিবাহ নিয়ে কী বলছে ভারতের আইন? (ভিডিও) ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত ◈ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২, আহত অন্তত ৫ ◈ আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ১১:২৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় লিচুর বাম্পার ফলন, দামে খুশি কৃষক

গাছে ঝুলছে থোকা থোকা লিচু

বেলায়েত হোসেন, কাপাশিয়া (গাজীপুর): গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে। রিচুর দামেও হাসি ফুটেছে কৃষকের মুখে।

এ অঞ্চলের আবহাওয়া লিচুর জন্য বেশ উপযোগী হওয়ায় এখানে প্রচুর পরিমাণে লিচুর বাগান গড়ে উঠেছে। এখানকার লিচু রসালো ও স্বাদ বেশি হওয়ায় এর সুনাম রয়েছে সারা দেশজুড়ে।
লিচু চাষ করে কাপাসিয়া উপজেলার প্রান্তিক চাষীদের অনেকেই স্বাবলম্বী হয়ে উঠছে। এতে  অনেকের লিচু চাষের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে সৃজিত লিচু বাগানে গেলেই থোকায় থোকায় লিচু নজরে আসে। মিষ্টি ও রসালো স্বাদের বিভিন্ন জাতের লিচুর সমাহার রয়েছে বাগান গুলোতে। এসব বাগানে বোম্বাই, কালিপুরী, চায়না-থ্রি এবং দেশী লিচুর সমারোহে ছেয়ে গেছে বাগান গুলো। 

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারসহ ফুলবারিয়া, নাশেরা, নাজার, রাউনাট গ্রামের বিভিন্ন লিচুবাগানে গিয়ে দেখা গেছে বাগান থেকে সংগ্রহ করা লিচু দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে প্রস্তুত করছে চাষীরা। প্রতিদিন এই এলাকা থেকে ৪-৫ টি ট্রাকভর্তি লিচু দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে বলে চাষীরা জানায়। বেশীর ভাগ গাছের লিচুই মোটামুটি পরিপক্ক হয়েছে। তবে এখনো কিছু গাছের লিচু কাঁচা রয়েছে। বাগান মালিক ও চাষীদের আশা অল্প সময়ে অবশিষ্ট লিচু পরিপক্ক হয়ে লাল রং ধারণ করবে।

লিচু বাগানের মালিক নজরুল ও নাজমুল আলালসহ বিভিন্ন  চাষীরা জানান, দীর্ঘ ১০ বছর ধরে লিচুসহ বিভিন্ন মৌসুমী ফলের চাষ করে ভালোই চলছে তাদের সংসার। চলতি মৌসুমে তাদের বাগানে লিচুর ব্যাপক ফলন হওয়ায় এবং বাজার মূল্য ভালো পাওয়ায় ভীষণ খুশি। তারা বলেন, স্থানীয় বাজারে প্রতি ১শ বোম্বাই, কালিপুরী লিচুর দাম ২শ থেকে ৩শ টাকা, চায়না-থ্রি ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা এবং দেশী লিচুর দাম ২০০-২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ব্যবসায়ীরা এসে লিচু সংগ্রহ করে নিয়ে যায়। চলতি বছর অন্যান্য বছরের তুলনায় বৃষ্টিপাত কম হওয়ায় অনেক লিচু গাছেই নস্ট হয়ে যায় এবং অনাবৃষ্টি ও খরার কারণে লিচুর আকার খুব বেশী একটা বড় হয়নি বলে জানান  তারা।

তারা আরো জানান, কৃষকদের যদি সরকার কর্তৃক উন্নত মানের কৃষি সরঞ্জাম দেওয়া হয়, এতে কৃষকরা অনেক উপকৃত হবে। রানীগঞ্জে বিভিন্ন এলাকার কৃষকেরা এই মৌসুমী লিচুসহ বিভিন্ন  ফল চাষ করে থাকে। তারা এলাকার চাহিদা মিটিয়ে দেশে ও দেশের বাহিরে রপ্তানি করে থাকে এই লিচুসহ অন্যান্য ফলগুলো। ফলে মৌসুমী ফলের চাষাবাদ করেই স্বাবলম্বী হচ্ছেন তারা। 

উপজেলার কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক জানান, এই অঞ্চলের কৃষকেরা অনেক পরিশ্রমী। ভালো ফলন পাওয়ার জন্য তারা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমিও সবসময় চেষ্টা করি, তাদের কৃষিকাজে পরামর্শ দিয়ে সহযোগীতা করার জন্য। সম্প্রতি কৃষি সম্প্রসারন অধিদপ্তর বিভিন্ন চাষীদের মৌসুমী ফল চাষে উদ্বুদ্ধ করতে চাষীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি ফলের চাষের নানাবিধ নিয়ম কানুন সম্পর্কে সচেতন কর হচ্ছে। সম্পাদনা: ইমরান শেখ

প্রতিনিধি/আইএস২

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়