শিরোনাম
◈ মেধাভিত্তিক প্রজন্ম গড়ে প্রযুক্তিনির্ভর বাংলাদেশের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিনামূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, চালু হচ্ছে মেটার নতুন সুবিধা ◈ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী ◈ রাষ্ট্রপতির দায়মুক্তি নিয়ে বিতর্ক, কী বলছে বাংলাদেশের সংবিধান ◈ নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার তৈরি করছে সরকার, আসছে নজরদারিতে ◈ ২৬ দিনের অনশন ভেঙে সমালোচনার মুখে সোনম ওয়াংচুক, ভিডিও বার্তায় দিলেন জবাব (ভিডিও) ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর অবসর পর্তুগালকে কোটি কোটি টাকার ক্ষতির মুখে ফেলে দেবে, কেন এমন দাবি বিপণন বিশেষজ্ঞদের? ◈ মধ্যরাতে ফের ন‌রেন্দ্র মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?  ◈ সোশ্যাল মিডিয়ায় পোস্ট নয়, বিদায় হবে স্মরণীয়, কবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন মেসি? ◈ সাহাবু‌দ্দিনসহ  কোন কোন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূর্ণ করতে পারেননি

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২২, ১০:৩৭ রাত
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ১০:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাটখিলে ভুল চিকিৎসায় নবজাতক হত্যার অভিযোগ

ইয়াছিন চৌধুরী: চাটখিলের ‘চাটখিল নরমাল ডেলিভারী হাসপাতালে’ ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু হয়েছে। নিহত নবজাতকের মায়ের অঙ্গহানির অভিযোগ উঠেছে। 

৩ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে এগারোটায় এক সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীর নবজাতকের পিতা মোঃ শাহ নেওয়াজ এসব অভিযোগ করেন। অভিযোগে মোঃ শাহ নেওয়াজ বলেন, বিগত ১৮ নভেম্বর ২০২২ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় আমার স্ত্রী রিমা আক্তারকে চাটখিলস্থ নরমাল ডেলিভারি হাসপাতালে ভর্তি করানো হয়।

আমাদের অনুমতি ছাড়া তারা সকাল ৯টা ৫০ মিনিটে আমার স্ত্রীকে অপারেশন থিয়েটারে প্রবেশ করায় এবং বিকেল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত তাকে চিকিৎসার নামে আভ্যন্তরীণভাবে জখম ও অঙ্গহানী করে এবং আমার নবজাতক শিশুটিকে হত্যা করে।

এমতাবস্থায় আমার স্ত্রীকে আমার ও আমাদের পরিবারের অনুমতি ছাড়াই পার্শ্ববর্তী একটি প্রাইভেট হাসপাতালে পাঠায়। তারা ভর্তি করতে রাজি না হওয়ায় আমার স্ত্রীকে মাইজদী নেওয়ার জন্য পরামর্শ দেয়। তারা নরমাল ডেলিভারির নামে অদক্ষ নার্স দিয়ে ভুলভাবে ডেলিভারির চেষ্টার নামে সময় নষ্ট করায় এবং টানা হেঁচড়ার কারণে আমার সন্তানের মৃত্যু হয়।

তারা রোগীর ক্ষয়ক্ষতি ও সন্তান হত্যার জন্য বিচার প্রার্থনা করে চাটখিল উপজেলা নির্বাহী অফিসারের কাছেও লিখিত অভিযোগও দাখিল করেন বলেও জানান।

হাসপাতালের ভাইস-চেয়ারম্যান বেলায়েত হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তাদেরকে স্বাভাবিক চিকিৎসাই দেওয়া হয়েছে। ঘটনার এতোদিন পরে এসে উদ্দেশ্য প্রণোদিত হয়েই তারা এমন অভিযোগ করে থাকতে পারেন।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়