শিরোনাম
◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:২১ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হোমনায় হত্যা মামলার ১৭ বছর পর ৩ জনের যাবজ্জীবন 

হোমনায় হত্যা মামলার ১৭ বছর পর ৩ জনের যাবজ্জীবন 

শাহজাজাদা এমরান, কুমিল্লা : কুমিল্লার হোমনায় জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে হত্যা মামলার ১৭বছর পর কুমিল্লার আদালতে তিন জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

রোববার  কুমিল্লার  অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. মুজিবুর রহমান বাহার ও সহযোগী এডভোকেট আবু ইউসুফ। 

মামলায় সাজাপ্রাপ্তরা হলেন, কুমিল্লার হোমনা উপজেলার জগন্নাথকান্দি ইউনিয়নের মঙ্গল মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭), মৃত ফজলু মিয়ার ছেলে কাজল (৪৭) ও মো. কাশেমের ছেলে হানিফ(৪৩)। রায় ঘোষণার  সময় হানিফ পলাতক থাকলেও জাকির ও কাজল উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ২০০৫ সালের কুমিল্লার হোমনা উপজেলার আবদুল হামিদের ছেলে মনির হোসেন (২১) চুল কাটতে যায়। সেখান থেকে সন্ধ্যা নাগাদ বাড়ি  না ফিরলে খোঁজাখুজি করে স্বজনরা। নিখোঁজের পর কাঠালিয়া নদীতে তার লাশ পায় স্থানীয়রা। এ ঘটনায় হত্যা মামলায় জড়িত অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বাবা আবদুল হামিদ। ২০০৬ সালে থানা পুলিশ মামলায় চারজনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়। পরে তারা স্বীকার করে জায়গা সম্পত্তির বিরোধে মনিরকে তারা হত্যা করেছে। পরে আদালত রবিবার (২৭ নভেম্বর) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। 

মামলার রাষ্টপক্ষের অতিরিক্ত পিপি আইনজীবী মো. মুজিবুর রহমান বাহার বলেন, ঘটনার ১৭ বছর পর এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট। 

প্রতিনিধি/জেএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়