কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
রবিবার (২৯নভেম্বর) বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদীর টিএন্ডটি অফিসের সামনে পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী সিএনজি তল্লাশী করে ধৃত আসামী ইউনুছ মিয়া (২৫) এর ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সে উখিয়ার পালংখালী ইউপির বালুখালী, ক্যাম্প ৯, ব্লক সি-১ এলাকার আব্দুর রশিদ ও মমৃত খতিজা বেগম এর পুত্র। তার স্ত্রীর নাম হালিমা আক্তার সাদিয়া।
অপর দিকে বাঁশখালী বাহারছড়া ইউনিয়নের মোঃ সিফাত নামের ১ জন কে ৩১ ফিস ইয়ারা সহ আটক করে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রবিউল হক জানান ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পুলিশের অভিযান অভ্যাহত থাকবে।