শিরোনাম
◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন? ◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:১০ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের টানে বাবা-মাকে নিয়ে যশোরে এসে বাংলাদেশি যুবককে বিয়ে করলেন মালয়েশীয় তরুণী

টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রায় ছয় মাসের সম্পর্কের টানে বাবা-মাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে সোহাগের জীবনকে বিয়ে করেছেন কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতি।

দীর্ঘ ১৫ বছরের প্রবাস জীবনের ইতি টেনে দেশে ফেরার পর নতুন এক অধ্যায়ের সূচনা হলো যশোরের শার্শার সোহাগ। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে তার বাড়ি।

প্রবাস জীবনের একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয় হয় মালয়েশিয়ার কুয়ালালামপুরের তরুণী নূর হায়াতির সঙ্গে। টিকটকে শুরু হওয়া পরিচয় ধীরে ধীরে গড়ায় বন্ধুত্বে। একপর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক।

সোহাগ হোসেন জানান, প্রথমে টিকটকে পরিচয়, এরপর কথোপকথন ও বন্ধুত্ব। এভাবেই ধীরে ধীরে একে অপরের প্রতি গভীর অনুভূতি তৈরি হয়। প্রায় ছয় মাসের সম্পর্কের মধ্য দিয়ে তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়। একপর্যায়ে ভার্চুয়াল জগতের পরিচয়কে বাস্তব জীবনের বন্ধনে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।

Advertisement

নূর হায়াতি জানান, তিনি একা বাংলাদেশে আসেননি, সঙ্গে ছিলেন বাবা-মাও। গত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে আসেন তিনি। পরে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডুপপাড়া গ্রামে সোহাগের বাড়িতে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

মালয়েশিয়ার তরুণী নূর হায়াতি ও বাংলাদেশের যুবক সোহাগ হোসেনের এই বিয়ে ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। দুই দেশের দুই সংস্কৃতি ও ভিন্ন পরিবেশের মানুষ হলেও ভালোবাসার বন্ধনে এক হয়েছেন তারা।

দীর্ঘ প্রবাসজীবন শেষে সোহাগের জীবনে শুরু হলো নতুন অধ্যায়। অন্যদিকে ভালোবাসার মানুষের সঙ্গে সংসার গড়ার স্বপ্ন নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছেন নূর হায়াতি। দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হওয়া এই বিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বাস্তব জীবনে একসঙ্গে পথচলার এক ব্যতিক্রমী গল্প হয়ে উঠেছে।

  • সর্বশেষ