শিরোনাম
◈ আওয়ামী লীগের টার্গেটে সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা, তালিকায় আছেন যারা ◈ ইউরোপ যাওয়ার স্বপ্নে শ্রীলঙ্কায় গিয়ে বিপাকে বাংলাদেশি কর্মীরা ◈ ফারাক্কার ভয়াবহ প্রভাব: পদ্মায় পানিপ্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদ-নদী ◈ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কবে ও কোথায় আঘাত হানবে? ◈ আইপিএল থে‌কে ম‌হেন্দ্র সিং ধো‌নির বিদায় ◈ শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান; পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, রূপপুর থেকে জাতীয় গ্রিডে গেল ৩৫০ মেগাওয়াট ◈ ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন ফরাসি ফুটবল প্রধান ◈ পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা ◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী ইমাম ও তার সহযোগী এনামুল গ্রেফতার

জাকির হোসাইন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসা করা ও সেবনের অভিযোগে ইমাম হোসেন ও তার সহযোগী মীর এনামুল হককে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইমাম হোসেনকে ৬ মাস এবং এনামুল হককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামে ইমাম হোসেনের বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ থানার এসআই ফনি ভূষণ রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভেবড়া গ্রামে ইমাম হোসেনের বাড়িতে অবৈধ মাদকদ্রব্য সেবন করা হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ইমাম হোসেন ও মীর এনামুল হককে আটক করা হয়।

পরবর্তীতে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মোবাইল কোর্ট মামলা নম্বর ৫৯-এর মাধ্যমে ইমাম হোসেনকে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা এবং মামলা নম্বর ৫৮-এর মাধ্যমে মীর এনামুল হককে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইমাম হোসেনের বিরুদ্ধে এর আগেও ১০টি মাদক মামলা রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের সাজার রায় শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। তাদের আটকের ফলে ওই এলাকায় মাদক ব্যবসা কমে আসবে বলে আশা করছি।

  • সর্বশেষ