শিরোনাম
◈ এশিয়ান গেমস: ২০ কোটি টাকা খরচে দেশ পে‌লো ভা‌গ্যের ছোঁয়া‌তে ৪০০ টাকা মূ‌ল্যের ১টি ব্রোঞ্জ পদক ◈ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ মেটালিক আয়না, কমবে দুর্ঘটনার ঝুঁকি ◈ বারমুডা থেকে রওনা হওয়া ২৪ হাজার ফুট থেকে দ্রুত নেমে নিখোঁজ মেডিকেল ফ্লাইট! ◈ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের ◈ সৌদি আরবের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের ◈ ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন ◈ যুক্তরাষ্ট্র আক্রমণ কর‌তে পা‌রে, কানাডাও প্রস্তুত ◈ উয়েফা নেশন্স লি‌গে স্পেন ৩ গোল চেক প্রজাতন্ত্র ১  ◈ মহ‌সিন নকভির প্রস্তাবেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডে যাচ্ছেন না শোয়েব আখতার  ◈ ‌লি‌জেন্ড ক্রিকে‌টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৭:৫৯ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উদ্বোধনের আগে এশিয়ান হাইওয়ের ২৫০ মিটারজুড়ে ফাটল, যান চলাচল বন্ধ

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের সিংলাব-পাকুন্দা অংশে প্রায় ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন স্থানে আড়াআড়ি ও লম্বালম্বি ফাটলের পাশাপাশি কয়েকটি অংশ বসে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।

শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে স্থানীয়রা সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখতে পান। পরে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী।

সরেজমিনে দেখা যায়, সড়কের কোথাও পিচের স্তর উঠে গেছে, আবার কোথাও মাটি সরে গিয়ে সড়কের পৃষ্ঠ অসমান হয়ে পড়েছে। এতে ওই অংশ দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় দুই পাশ থেকে মাটি কাটায় কোথাও কোথাও বড় গর্ত ও জলাশয়ের সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত সুরক্ষাব্যবস্থা না থাকায় মাটি সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত খোয়া ও বিটুমিনের মান নিয়েও তাদের অসন্তোষ রয়েছে। এসব কারণে সড়কের ফাটল ও দেবে যাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তারা।

advertisement

স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, সড়ক নির্মাণের সময় দুই পাশ থেকে মাটি কেটে গর্ত তৈরি করা হয়েছে। রাতের আঁধারে আশপাশের জমি থেকেও মাটি কাটার ঘটনা ঘটে। পর্যাপ্ত গাইড ওয়াল বা সুরক্ষাব্যবস্থা না থাকায় মাটি সরে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এদিকে গুরুত্বপূর্ণ এ সড়কের ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ থাকায় পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। আটকা পড়া যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। পণ্যবাহী যান চলাচল ব্যাহত হওয়ায় ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিকল্প পথে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

সড়ক দেবে যাওয়ার কারণ সম্পর্কে প্রকল্প পরিচালক সৈয়দ আসলাম আলী বলেন, টানা দুই থেকে তিনদিনের বৃষ্টিতে সড়কের ঢাকা অংশের মাটি নরম হয়ে পড়ে। এরপর ওই অংশ দিয়ে ভারী যানবাহন চলাচল করায় নরম মাটি সরে যায়। এতে কয়েকটি স্থানে ফাটল সৃষ্টি হয় এবং কিছু অংশ দেবে যায়।

তিনি আরও বলেন, প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় পরিচালিত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। জরুরি ভিত্তিতে বিকল্প ডাইভারশন সড়ক দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে মাটি সরে গেছে, সেখানে ড্রিল করে প্রয়োজনীয় মেরামত করা হবে।

  • সর্বশেষ