শিরোনাম
◈ এশিয়ান গেমস: ২০ কোটি টাকা খরচে দেশ পে‌লো ভা‌গ্যের ছোঁয়া‌তে ৪০০ টাকা মূ‌ল্যের ১টি ব্রোঞ্জ পদক ◈ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ মেটালিক আয়না, কমবে দুর্ঘটনার ঝুঁকি ◈ বারমুডা থেকে রওনা হওয়া ২৪ হাজার ফুট থেকে দ্রুত নেমে নিখোঁজ মেডিকেল ফ্লাইট! ◈ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের ◈ সৌদি আরবের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের ◈ ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন ◈ যুক্তরাষ্ট্র আক্রমণ কর‌তে পা‌রে, কানাডাও প্রস্তুত ◈ উয়েফা নেশন্স লি‌গে স্পেন ৩ গোল চেক প্রজাতন্ত্র ১  ◈ মহ‌সিন নকভির প্রস্তাবেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডে যাচ্ছেন না শোয়েব আখতার  ◈ ‌লি‌জেন্ড ক্রিকে‌টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৬ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন

স্পোর্টস ডেস্ক : ইসরায়েলের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়লেন আয়ারল্যান্ডের কোচ হেমির হালগ্রিমসন। এক ইসরায়েলি সাংবাদিক আইরিশ এক খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলতেই দ্রুত সংবাদ সম্মেলন শেষ করে দেয় আয়ারল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই)।

রোববার সার্বিয়ায় ইসরায়েলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ম্যাচের আগে ১১ মিনিটের বেশি সময় ধরে দল, চোট ও অস্ট্রিয়ার বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে কথা বলেন হালগ্রিমসন। চোটে থাকা ন্যাথান কলিন্সের অনুপস্থিতিতে অধিনায়ক হওয়া ডারা ও’শে সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দল ছেড়েছেন। ম্যাচের আগে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে। -- বি‌ডি‌নিউজ

সংবাদ সম্মেলনের শেষ দিকে এক ইসরায়েলি সাংবাদিক গত রোববারের ম্যাচে এক আইরিশ খেলোয়াড়ের বিরুদ্ধে ইসরায়েলি খেলোয়াড়কে ‘বানর’ বলার অভিযোগ নিয়ে প্রশ্ন করেন। আইরিশ প্রেস অফিসার কিয়েরান ক্রাউলি অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করেন এবং সঙ্গে সঙ্গে সংবাদ সম্মেলন শেষ ঘোষণা করেন।

ঘটনাটি সামনে এলো এমন সময়ে, যখন হাঙ্গেরির ডেব্রাসেনে প্রথম ম্যাচে আইরিশ স্ট্রাইকার অ্যাডাম আইডা ইসরায়েলি দর্শকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন—এমন অভিযোগ তদন্ত করছে এফএআই। হালগ্রিমসনও আগেই জানিয়ে দেন, তিনি এসব ঘটনায় জড়াতে চান না; বিষয়টি অন্যরা দেখভাল করবে।

advertisement

ইসরায়েল-আয়ারল্যান্ড ম্যাচ ঘিরে রাজনৈতিক উত্তাপও কম নয়। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আয়ারল্যান্ডের কঠোর অবস্থানের কারণে দুই দলের ম্যাচ নিয়ে দেশটিতে একাধিক বিক্ষোভ হয়েছে। এমনকি ডাবলিনের বদলে সার্বিয়ার একটি ছোট শহরে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় এফএআই।

প্রথম ম্যাচে খেলতে অস্বীকৃতি জানানো আয়ারল্যান্ডের রিজার্ভ গোলরক্ষক গ্যাভিন বাজুনু ফিরতি ম্যাচেও নেই। বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচেও ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়েছে; মাঠে টেনিস বল ছোড়া এবং এক বিক্ষোভকারীর ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে ঢোকার ঘটনায় খেলা সাময়িক বন্ধ ছিল।

হালগ্রিমসনের কাছে তাই এই পর্ব দ্রুত ও বড় কোনো ক্ষতি ছাড়াই শেষ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ‘কোনো বড় ধরনের ক্ষতি ছাড়া এই পর্ব শেষ করতে পারাটা হবে এই দল ও অ্যাসোসিয়েশনের জন্য অনেক বড় জয়।

  • সর্বশেষ