শিরোনাম
◈ এশিয়ান গেমস: ২০ কোটি টাকা খরচে দেশ পে‌লো ভা‌গ্যের ছোঁয়া‌তে ৪০০ টাকা মূ‌ল্যের ১টি ব্রোঞ্জ পদক ◈ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ মেটালিক আয়না, কমবে দুর্ঘটনার ঝুঁকি ◈ বারমুডা থেকে রওনা হওয়া ২৪ হাজার ফুট থেকে দ্রুত নেমে নিখোঁজ মেডিকেল ফ্লাইট! ◈ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের ◈ সৌদি আরবের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের ◈ ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন ◈ যুক্তরাষ্ট্র আক্রমণ কর‌তে পা‌রে, কানাডাও প্রস্তুত ◈ উয়েফা নেশন্স লি‌গে স্পেন ৩ গোল চেক প্রজাতন্ত্র ১  ◈ মহ‌সিন নকভির প্রস্তাবেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডে যাচ্ছেন না শোয়েব আখতার  ◈ ‌লি‌জেন্ড ক্রিকে‌টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১০:২৮ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌লি‌জেন্ড ক্রিকে‌টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত!

স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) অভিষেক ম্যাচ খেলতে নামার আগেই ধাক্কা খেল বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। আজ, ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটি স্থগিত করা হয়েছে।

ডব্লিউসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে ম্যাচটি নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হচ্ছে না। ম্যাচটির নতুন সময়সূচি পরে জানানো হবে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। --- ডেইলি ক্রিকেট

সূচি অনুযায়ী, শারজাহতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামার কথা ছিল দুই দলের। কিন্তু ম্যাচ শুরুর আগেই সেটি স্থগিতের ঘোষণা আসে।

ডব্লিউসিএলের বিবৃতিতে বলা হয়েছে, ম্যাচটি পুনর্নির্ধারণের বিষয়ে পরবর্তী তথ্য দ্রুত জানানো হবে।

advertisement

ম্যাচ স্থগিতের আনুষ্ঠানিক কারণ হিসেবে ‘কারিগরি সমস্যা’র কথা জানানো হলেও এর পেছনে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার বিষয়টি আলোচনায় এসেছে।

এর আগেও টুর্নামেন্টে পাকিস্তান চ্যাম্পিয়ন্সের উপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। সেই জল্পনা আরও বাড়ে অধিনায়কদের একটি অনুষ্ঠানে পাকিস্তান দলের কোনো প্রতিনিধিকে দেখা না যাওয়ায়।

সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সের ইমরুল কায়েসের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স, ভারতের হরভজন সিং এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

চলতি আসরেই প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে অংশ নিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। ফলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল তাদের জন্য বিশেষ গুরুত্বের।

তবে ম্যাচ স্থগিত হওয়ায় এখন বাংলাদেশের পরবর্তী সূচির দিকেই নজর। বর্তমান সূচি অনুযায়ী—

৫ অক্টোবর: ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে
৭ অক্টোবর: অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে
৯ অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন্সের বিপক্ষে
১১ অক্টোবর: ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে
১৪ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে

পাকিস্তানের বিপক্ষে স্থগিত হওয়া ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে, সেটিই এখন বাংলাদেশের সমর্থকদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন। ডব্লিউসিএলের পরবর্তী ঘোষণার পরই এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

  • সর্বশেষ