শিরোনাম
◈ এশিয়ান গেমস: ২০ কোটি টাকা খরচে দেশ পে‌লো ভা‌গ্যের ছোঁয়া‌তে ৪০০ টাকা মূ‌ল্যের ১টি ব্রোঞ্জ পদক ◈ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ মেটালিক আয়না, কমবে দুর্ঘটনার ঝুঁকি ◈ বারমুডা থেকে রওনা হওয়া ২৪ হাজার ফুট থেকে দ্রুত নেমে নিখোঁজ মেডিকেল ফ্লাইট! ◈ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের ◈ সৌদি আরবের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের ◈ ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন ◈ যুক্তরাষ্ট্র আক্রমণ কর‌তে পা‌রে, কানাডাও প্রস্তুত ◈ উয়েফা নেশন্স লি‌গে স্পেন ৩ গোল চেক প্রজাতন্ত্র ১  ◈ মহ‌সিন নকভির প্রস্তাবেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডে যাচ্ছেন না শোয়েব আখতার  ◈ ‌লি‌জেন্ড ক্রিকে‌টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১১:২২ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ১১:২২ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

উয়েফা নেশন্স লি‌গে স্পেন ৩ গোল চেক প্রজাতন্ত্র ১ 

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগে যে‌নো উড়‌ছে বিশ্ব চ‌্যা‌ম্পিয়ন স্পেন। দুর্দান্ত পারফরম ক‌রে তারা চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রা‌তে নিজেদের মাঠ ওভিয়েদোতে নিজেদের তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে ‘এ৩’ গ্রুপের শীর্ষস্থানও ধরে রেখেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্পেন। তিন ডিফেন্ডারের মাঝেও দারুণ দক্ষতায় বক্সের বাইরে থেকে বাঁকানো শটে ফার পোস্ট দিয়ে বল জালে পাঠান বার্সেলোনার ফরোয়ার্ড লামিন ইয়ামাল।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাবেক ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। বার্সেলোনার এই মিডফিল্ডার ড্যানি ওলমোর সঙ্গে বল আদান-প্রদান করে পেনাল্টি স্পটের কাছ থেকে শক্তিশালী শটে বল পাঠান ওপরের কর্নারে। ৬৯ মিনিটে চেক প্রজাতন্ত্রের হয়ে ব্যবধান কমান জিরি স্লামা। নিচু শটে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করেন তিনি।

তবে, ম্যাচের শেষদিকে ১০ জনের দলে পরিণত হয় চেক প্রজাতন্ত্র। দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন উলভারহ্যাম্পটনের ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি। ৮৯ মিনিটে গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো। এই জয়ে, টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ল স্পেন। বিশ্বকাপের গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আর হারেনি তারা।

নেশনস লিগে তিন ম্যাচে স্পেনের পয়েন্ট এখন ৯। ‘এ৩’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে তারা। একই দিনে ক্রোয়েশিয়াকে ৭-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। এরপর, মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে স্পেন। ওই ম্যাচে জয় পেলে গ্রুপ পর্বের আরও দুই ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তারা।

  • সর্বশেষ