শিরোনাম
◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩২ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয়

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের মেয়েদের সামনে কঠিন পরীক্ষা। আগামী মাসে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে দুই দল। শক্তির বিচারে এগিয়ে থাকলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অস্ট্রেলিয়া। বিশেষ করে বাংলাদেশের পেসার মারুফা আক্তারকে নিয়ে সতর্ক অজি অধিনায়ক সোফি মলিনিউ।

‘ডিজেন নিউজ’-কে সোফি বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সিরিজটি দুই দলের জন্যই রোমাঞ্চকর হবে।’

মারুফাকে নিয়ে আলাদা করে সতর্ক সোফি, ‘সে খুবই দক্ষ। তাই আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। গত দুই-তিন বছরে বাংলাদেশের বিপক্ষে খেলে অনেক কিছু শেখার আছে।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া পুরুষ দলের সাম্প্রতিক টেস্ট সিরিজের প্রসঙ্গও টেনেছেন সোফি। তাঁর মতে, ক্রিকেটে যেকোনো দিন যেকোনো কিছু ঘটতে পারে। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের স্পিনারদের সামলাতেও বাড়তি প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকেরা।

আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে হবে তিন ম্যাচের আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ সিরিজ। তিন ম্যাচই দিবারাত্রির।

  • সর্বশেষ