শিরোনাম
◈ এশিয়ান গেমস: ২০ কোটি টাকা খরচে দেশ পে‌লো ভা‌গ্যের ছোঁয়া‌তে ৪০০ টাকা মূ‌ল্যের ১টি ব্রোঞ্জ পদক ◈ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ মেটালিক আয়না, কমবে দুর্ঘটনার ঝুঁকি ◈ বারমুডা থেকে রওনা হওয়া ২৪ হাজার ফুট থেকে দ্রুত নেমে নিখোঁজ মেডিকেল ফ্লাইট! ◈ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের ◈ সৌদি আরবের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের ◈ ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন ◈ যুক্তরাষ্ট্র আক্রমণ কর‌তে পা‌রে, কানাডাও প্রস্তুত ◈ উয়েফা নেশন্স লি‌গে স্পেন ৩ গোল চেক প্রজাতন্ত্র ১  ◈ মহ‌সিন নকভির প্রস্তাবেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডে যাচ্ছেন না শোয়েব আখতার  ◈ ‌লি‌জেন্ড ক্রিকে‌টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরে সহজেই তৈরি করুন জনপ্রিয় কাশ্মীরি পিংক চা

কাশ্মীরি পিংক চা স্বাদে যেমন অনন্য, এর সুন্দর গোলাপি রঙের জন্যও এটি বেশ জনপ্রিয়। দুধ, এলাচ আর বাদামের মিশ্রণে তৈরি এই চায়ের আলাদা স্বাদ আপনাকে দেবে সতেজ অনুভূতি। শীতের সকালে কিংবা অতিথি আপ্যায়নে ঘরেই সহজে বানিয়ে নিতে পারেন ঐতিহ্যবাহী কাশ্মীরি পিংক চা।

উপকরণ

কাশ্মীরি গ্রিন টি বা গুলাবি চা পাতা ১ চা চামচ, পানি ২ কাপ, বেকিং সোডা ¼ চা চামচ, লবণ ১ চিমটি, ঠান্ডা পানি ½ কাপ, দুধ ১ কাপ, চিনি ১–২ চা চামচ, এলাচ গুঁড়ো সামান্য এবং সাজানোর জন্য পেস্তা বা বাদাম কুচি।

প্রণালী

advertisement

একটি পাত্রে পানি, কাশ্মীরি গ্রিন টি, লবণ ও বেকিং সোডা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। আঁচ কমিয়ে কিছুক্ষণ ফুটিয়ে চা ঘন করুন এবং মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে বাতাস মিশিয়ে দিন। এবার ঠান্ডা পানি দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে ফুটিয়ে নিন। চায়ের রং গাঢ় লালচে হলে ছেঁকে রাখুন।

এবার একটি পাত্রে আধা কাপ তৈরি চা ও এক কাপ দুধ দিয়ে ফুটিয়ে নিন। চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে আরও ১–২ মিনিট জ্বাল দিন। দুধের সঙ্গে মিশে চায়ের সুন্দর গোলাপি রং এলে কাপে ঢেলে ওপর থেকে পেস্তা বা বাদাম কুচি ছড়িয়ে দিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু কাশ্মীরি পিংক চা।

রেসিপি টিপস

সুন্দর গোলাপি রং পেতে বেকিং সোডা খুব অল্প পরিমাণে ব্যবহার করুন। চা কিছুটা বেশি সময় ফুটিয়ে ঘন করলে স্বাদ আরও গভীর হবে। ঐতিহ্যবাহী কাশ্মীরি পিংক চায়ে লবণ ব্যবহার করা হয়, তবে মিষ্টি স্বাদের জন্য পরে প্রয়োজনমতো চিনি যোগ করতে পারেন।

  • সর্বশেষ