শিরোনাম
◈ এশিয়ান গেমস: ২০ কোটি টাকা খরচে দেশ পে‌লো ভা‌গ্যের ছোঁয়া‌তে ৪০০ টাকা মূ‌ল্যের ১টি ব্রোঞ্জ পদক ◈ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ মেটালিক আয়না, কমবে দুর্ঘটনার ঝুঁকি ◈ বারমুডা থেকে রওনা হওয়া ২৪ হাজার ফুট থেকে দ্রুত নেমে নিখোঁজ মেডিকেল ফ্লাইট! ◈ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের ◈ সৌদি আরবের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের ◈ ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন ◈ যুক্তরাষ্ট্র আক্রমণ কর‌তে পা‌রে, কানাডাও প্রস্তুত ◈ উয়েফা নেশন্স লি‌গে স্পেন ৩ গোল চেক প্রজাতন্ত্র ১  ◈ মহ‌সিন নকভির প্রস্তাবেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডে যাচ্ছেন না শোয়েব আখতার  ◈ ‌লি‌জেন্ড ক্রিকে‌টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১১:৪১ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সৌদি আরবের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। আজ রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মসজিদে নববীর সেবায় নিয়োজিত গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে সুপরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা ইসলাম ধর্মের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর এক অগ্রহণযোগ্য আঘাত।

সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে অবস্থান করছে বলে জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও জানানো হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

advertisement

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের দাবি অনুযায়ী, মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয় গত ২৯ সেপ্টেম্বর ভোররাতে। কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করে মসজিদে নববীতে। হামলার ফলে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।

ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে ইয়েমেনের হুতিরাই এই হামলার পেছনে দায়ী, দাবি সৌদি জোটের।

তবে হুতি গোষ্ঠী এই অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ঘৃণ্য প্রোপাগান্ডা’ বলে প্রত্যাখ্যান করেছে।

  • সর্বশেষ