শিরোনাম
◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক ◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০২:২৯ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ সকাল থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার (৪ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ সময়ে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে সামগ্রিকভাবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রবিবার সকাল ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, আর সে সময়ে বাতাসে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এর আগে শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সোমবার ভোর ৫টা ৫২ মিনিটে সূর্যোদয় হবে। 

  • সর্বশেষ