শিরোনাম
◈ এশিয়ান গেমস: ২০ কোটি টাকা খরচে দেশ পে‌লো ভা‌গ্যের ছোঁয়া‌তে ৪০০ টাকা মূ‌ল্যের ১টি ব্রোঞ্জ পদক ◈ রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ মেটালিক আয়না, কমবে দুর্ঘটনার ঝুঁকি ◈ বারমুডা থেকে রওনা হওয়া ২৪ হাজার ফুট থেকে দ্রুত নেমে নিখোঁজ মেডিকেল ফ্লাইট! ◈ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে, তীব্র আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিকদের ◈ সৌদি আরবের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের ◈ ইসরায়েলি সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত আয়ারল্যান্ডের সংবাদ সম্মেলন ◈ যুক্তরাষ্ট্র আক্রমণ কর‌তে পা‌রে, কানাডাও প্রস্তুত ◈ উয়েফা নেশন্স লি‌গে স্পেন ৩ গোল চেক প্রজাতন্ত্র ১  ◈ মহ‌সিন নকভির প্রস্তাবেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডে যাচ্ছেন না শোয়েব আখতার  ◈ ‌লি‌জেন্ড ক্রিকে‌টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ স্থগিত!

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ১২:০৭ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে ১০ মেটালিক আয়না, কমবে দুর্ঘটনার ঝুঁকি

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের একটি বাঁকে মেটালিক আয়না বসানো হয়েছে। সম্প্রতি রাজবাড়ীর পাংশা উপজেলার সত্যজিৎপুর এলাকায়।

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে ১০টি মেটালিক আয়না বসিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে বাঁকের বিপরীত দিক থেকে আসা যানবাহন আয়নায় দেখতে পারবেন চালকেরা। ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আজকের পত্রিকা

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, নসিমন-করিমন, রিকশা-ভ্যান, অটোসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে। মহাসড়কের বিভিন্ন বাঁকে দৃষ্টিসীমা সীমিত থাকায় বিপরীত দিক থেকে আসা যানবাহন অনেক সময় চালকদের চোখে পড়ে একেবারে শেষ মুহূর্তে। এতে হঠাৎ ব্রেক করা, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং এবং মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বেড়ে যায়।

ঘটে ছোট-বড় দুর্ঘটনা। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে মহাসড়কের কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁকের বিপরীত পাশে বিশেষ মেটালিক আয়না বসানো হয়েছে। বাঁকের কাছে পৌঁছালে এসব আয়নায় প্রতিফলিত বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে পারবেন চালকেরা। ফলে বাঁকে প্রবেশের আগেই প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার সুযোগ তৈরি হবে।

ট্রাকচালক জাহিদ হোসেন বলেন, ‘সড়কের বিভিন্ন বাঁকে যে আয়না বসানো হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। বাঁক পার হওয়ার সময় সামনে কী আছে, তা দেখা যায় না। এ কারণে দুর্ঘটনা ঘটে। এখন বাঁকের কাছে গেলে আয়নায় দেখা যায় সামনে কোনো গাড়ি আছে কি না। এতে আমাদের অনেক উপকার হবে।’

advertisement

ট্রাকচালক শাহীন হোসেন বলেন, ‘আয়না বসানোয় দুর্ঘটনা কমবে। পেছন থেকে কোনো গাড়ি ওভারটেক করলে লুকিং গ্লাসে আমরা দেখতে পাই। কিন্তু বাঁকে গেলে সামনে থেকে কী আসছে, তা দেখা যায় না। এখন এই আয়নায় খেয়াল করলে আগেই বোঝা যায় সামনে কোনো গাড়ি আছে কি না। এটা চালকদের জন্য খুবই উপকারী।’

বাসচালক সোহেল মোল্লা বলেন, ‘গোল আয়না বসানোর আগে বাঁকের কাছে গেলে সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না, সেটা দেখা যেত না। এখন বাঁকের কাছে গিয়ে আয়নায় খেয়াল করলে দেখা যায়। আয়না লাগানোয় আমাদের উপকারই হবে।’

মোটরসাইকেলচালক ইমরান হোসেন বলেন, বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখতে না পাওয়ায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। মেটালিক

আয়না বসানোর ফলে এ সমস্যা কিছুটা কমবে। এটি নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ।

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস জানান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন বাঁকে ১০টি মেটালিক আয়না বসানো হয়েছে। এ উদ্যোগের সুফল পাওয়া গেলে দুর্ঘটনাপ্রবণ অন্যান্য বাঁকেও একই ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ