শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় অটোতে যাত্রী উঠানোকে কেন্দ্র করে ট্রাকচালকের মৃত্যু, ভাঙচুর-অগ্নিসংযোগ

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোর যাত্রী উঠানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জিহাদুল ইসলাম (৩২) পেশায় ট্রাকচালক। তিনি ইলাশপুর গ্রামের আব্দুল হাইয়ের একমাত্র ছেলে। তার স্ত্রী এবং ৫ ও ৪ বছর বয়সী দুটি পুত্রসন্তান রয়েছে। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে ইলাশপুর চৌরাস্তা অটো স্ট্যান্ডে জারিয়া রুটের একটি ব্যাটারিচালিত অটোর যাত্রী উঠানো নিয়ে অটোচালকের সঙ্গে নিজাম উদ্দিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে অটোচালক বিষয়টি জিহাদুল ইসলামের কাছে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে নিজাম উদ্দিন ও শাহাবুদ্দিনের সঙ্গে তর্কে জড়ান।

পরবর্তীতে এ বিরোধ পারিবারিক পর্যায়ে ছড়িয়ে পড়ে। উভয় পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারিতে লিপ্ত হলে একপর্যায়ে শাহাবুদ্দিন নামে এক বৃদ্ধ আহত হয় এবং জিহাদুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিহাদুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা নিজাম উদ্দিন ও শাহাবুদ্দিনের বাড়িতে হামলা চালায়। এ সময় একটি ঘর ও একটি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে একটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (নেত্রকোনা) সজল কুমার সরকার বলেন, অটো স্ট্যান্ডে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে জিহাদুল ইসলামের ওপর হামলা চালিয়ে তার মাথায় আঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষকে কেন্দ্র করে একটি দোকান ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ