শিরোনাম
◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও) ◈ হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই  মিলবে পুরস্কার ◈ রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ◈ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ◈ বাজার স্থিতিশীল রাখতে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার ◈ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু ◈ বদলাচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক আমানত ফেরত পেতে ৭৪ হাজার আবেদন, প্রথম দিনে ২৫০ কোটি টাকা তুললেন আমানতকারীরা

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সদরপুরে চলছে অবৈধ ইটভাটা: পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নেই, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

চরভদ্রাসন এবং সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা চালু থাকার অভিযোগ উঠেছে। এসব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে বলে জানা গেছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি এলাকাবাসীর স্বাস্থ্যঝুঁকিও ক্রমশ বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি ভাটা জ্বালানো হচ্ছে। কিন্তু অধিকাংশ ভাটারই প্রয়োজনীয় কাগজপত্র নেই। ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণে নেই কোনো মানদণ্ড, ফলে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও বিদ্যালয় এলাকায়।

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, ভাটার ধোঁয়া ও অতিরিক্ত তাপে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও ত্বকের সমস্যার মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং স্থানীয় ফলন হ্রাস পাচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অনুমোদনহীন ভাটা পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ। তারা এলাকায় নজরদারি বাড়ানোর কথা জানালেও এখনো পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এদিকে সচেতন মহল বলছে, লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে জরুরি ভিত্তিতে অভিযানে নামা উচিত। পরিবেশ, কৃষি এবং জনস্বাস্থ্য রক্ষায় কঠোর আইন প্রয়োগ ও নিয়মিত তদারকির জন্য প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানিয়েছেন।

সদরপুরের সাধারণ মানুষের প্রশ্ন—অবৈধ ভাটা চালু থাকার পরও প্রশাসন কেন নীরব? এখন নজর সকলেরই প্রশাসনিক ব্যবস্থার দিকে।

  • সর্বশেষ