শিরোনাম
◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৫:৩১ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট সাবেক মেয়র আইভী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। 

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ফতুল্লা থানার চারটি হত্যা মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিনা খাতুন এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাইমানাহ আক্তার মনির আদালতে শুনানি হয় শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন সেলিনা হায়াৎ আইভী।

আদালতে আইভীর অনুপস্থিতিতে মামলার শুনানির সময় তার আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন বলেন, যে পাঁচ মামলায় শ্যোন অ্যরেস্ট দেখানো হচ্ছে, তার কোনো মামলায় সাবেক মেয়র আইভির নাম নেই। তার জামিন বিলম্ব করার জন্য নতুন করে মামলাগুলো সাজানো হয়েছে। নিম্ন আদালতের শ্যোন অ্যারেস্টের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। 

এর আগে, গত ৯ মে ডা. সেলিনা হায়াত আইভীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে ইতোমধ্যে জামিন দেওয়া হলেও পরে জামিন স্থগিত করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।

 

  • সর্বশেষ