শিরোনাম
◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন’

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি: আমি বাঁচতে চাই। পৃথিবীর আলো-বাতাসে আমি আমার ছেলেমেয়েদের নিয়ে বেঁচে থাকতে চাই।’

নিজের জীবন রক্ষায় চিকিৎসা সহযোগিতার জন্য এভাবেই করুণ আর্তি জানিয়েছেন কিডনি রোগে আক্রান্ত মো: রাকিবুল ইসলাম।

‘কিডনি রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত রাকিবুল হাসান। শেরপুর সদর উপজেলা লছমনপুর ইউনিয়নের কাজির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে। কিডনি বিশেষজ্ঞ ডা. গোবিন্দ চন্দ্র বর্মনের চিকিৎসাধীন রাকিবুলের প্রতিমাসে চিকিৎসা ব্যয় প্রায় এক লাখ টাকা। কিন্তু চিকিৎসার জন্য এ বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।

রাকিবুল বলেন, আমি এক সময় শেরপুর ক্রীড়া অঙ্গনের সদস্য ছিলাম, ভাল খেলতাম। শেরপুর সরকারি কলেজের হয়ে বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। খুবই ভালই ভাবে আমার দিনকাল চলতেছিল। হঠাৎ করেই বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রায়ই ৪ বছর যাবত আমার বাবার লাখ লাখ টাকা ব্যায় হয়েছে। এখন আর বাবার পক্ষে চিকিৎসা ব্যায় বিপুল পরিমান অর্থ বহন করা সম্ভব না।

আমার কিডনির অবস্থা ভাল না। কিডনির ক্রিয়োটিন ৮:২। ডাক্তার বলেছে যেকোন সময় ডায়ালাইসিস দেওয়া লাগতে পারে। তাই আমার জীবন বাঁচাতে আমি আপনাদের কাছে সাহায্যে চাই। আমি বাঁচতে চাই, আমাকে সকলেই সাহায্য করুন। আমাকে আর্থিকভাবে অনুদান পাঠাতে নিচের দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন ০১৮৫৩৫২৭৫৬৫।

  • সর্বশেষ