শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৮ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ৩ এলাকায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর মিরপুর, মৌচাক ও শান্তিনগর এলাকায় মোট চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মিরপুরে ফুটপাতের এক দোকানি আহত হয়েছেন। 

শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় দুর্বৃত্তরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।

advertisement

মিরপুর থানা পুলিশ জানায়, রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্সের ছাদের ওপর থেকে বিকেল সাড়ে ৪টার দিকে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিস্ফোরণে মার্কেটের সামনের ফুটপাতের এক দোকানি আহত হন। এ ছাড়া রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১০–এর পুলিশ বক্সের কাছে আরেকটি ককটেলের বিস্ফোরণ হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

advertisement

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘মিরপুরের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এতে ফুটপাতের এক দোকানি সামান্য আহত হয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মার্কেটের ওপর থেকে কেউ একজন বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।’

advertisement

এ ছাড়া রাত ৮টা ১৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকার পশ্চিম সিগন্যালের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।

ককটেলটি সিগন্যালের কাছের একটি বটগাছে থাকা বিজ্ঞাপনের বিলবোর্ডে লেগে বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি।
অন্যদিকে রাত ৮টা ৪০ মিনিটের দিকে মৌচাক ক্রসিংয়ে আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি।

 

  • সর্বশেষ