শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন বৈঠকের অভিযোগ: ঢাবিতে আওয়ামীপন্থি শিক্ষকের সঙ্গে ডাকসু নেতার ধস্তাধস্তি-ধাওয়া (ভিডিও)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের ও আওয়ামীপন্থী নীল দলের সমালোচিত শিক্ষক আ ক ম জামাল উদ্দীন শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছেড়েছেন। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

সামাজিক বিজ্ঞান অনুষদ সূত্রে জানা যায়, দুপুরে আ ক ম জামাল, জিনাত হুদাসহ কয়েকজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে প্রবেশ করেন। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এসব শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা ভবনের সামনে জড়ো হন।

advertisement

আরও জানা যায়, দুপুর একটার দিকে শিক্ষকরা ভবন থেকে বের হলে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আ ক ম জামাল দৌড়ে ভবনের নিচতলায় রাস্তায় নেমে যান এবং দ্রুত একটি প্রাইভেট কারে উঠে ক্যাম্পাস ত্যাগ করেন। তাদের সঙ্গে থাকা অন্য শিক্ষকও একই গাড়িতে চলে যান।

ঘটনার পর এবি জুবায়ের নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাগুলোরে ধইরা ধইরা ব্রাশ ফায়ার দিতে হবে”- এই বক্তব্য দেওয়া আ ক ম জামাল ও নীল দলের নেতা জিনাত হুদাসহ পাঁচজন ‘ফ্যাসিস্টের দোসর’ শিক্ষক ক্যাম্পাসে গোপন মিটিংয়ে যুক্ত ছিলেন। খবর পেয়ে তারা শিক্ষকদের আটক করে পুলিশে দেওয়ার চেষ্টা করেছিলেন, তবে আগে থেকে প্রস্তুত করে রাখা গাড়িতে তারা পালিয়ে যান।’

advertisement

তিনি আরও লেখেন, ‘এরা চিহ্নিত খুনিদের দোসর। এদের বিভাগের শিক্ষার্থীরা ক্লাস–পরীক্ষা বয়কট করেছে। তারপরও এরা ক্যাম্পাসে প্রবেশ করার সাহস কিভাবে পায়! প্রশাসনকে আরও তৎপর হতে হবে। খুনিদের সঙ্গে কোনো সহাবস্থান নেই। সবাইকে বিচারের আওতায় আনতে হবে।’

এ ঘটনায় শিক্ষার্থীরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া দাবি জানিয়েছেন।

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, ‘আমরা এমন একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনো বিস্তারিত জানতে পারিনি।’ উৎস: নিউজ24

 

  • সর্বশেষ