শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৭ দুপুর
আপডেট : ০৫ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সহপাঠী সাকিবুলের মৃত্যুর প্রতিবাদে ফার্মগেট অবরোধ, তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

ফার্মগেট ক্রসিংয়ে সড়কে অবস্থান নিয়ে সব দিকের যান চলাচল বন্ধ করে দিয়েছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মৃত্যুর প্রতিবাদে এ অবরোধ করা হয়েছে বলে জানিয়েছে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা। তারা আরও জানান, গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় তিনজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানা চার দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থী মহিমান ফাহিম অভিযোগ করে বলেন, ‘আমাদের সহপাঠী সাকিবুল হাসান রানাকে রাজনৈতিক সহিংসতার মাধ্যমে হত্যা করা হয়েছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। কলেজে তাঁর জানাযা পড়তে চাইলেও আমাদের অনুমতি দেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে সড়কে দাঁড়িয়েছি।’

শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির কারণে পুরো এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ দেখা দেয়। এই অবরোধে কারওয়ান বাজার-ফার্মগেট এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

  • সর্বশেষ