শিরোনাম
◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও) ◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:০২ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস: কুয়াশার উপস্থিতিতে শীতের অনুভূতি আরও স্পষ্ট

সপ্তাহের ব্যবধানে রাজধানী ঢাকায় শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে রাজধানীর তাপমাত্রা হঠাৎ কমে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা সকাল ৬টায় রেকর্ড হওয়া চলতি সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। 

ভোর থেকে শহরের বিভিন্ন এলাকায় কম-বেশি কুয়াশা দেখা যাওয়ায় শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বাকি সময় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। 

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। এদিকে, আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ বিরাজ করতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১২ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩২ মিনিটে হওয়ার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়