শিরোনাম
◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও)

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দর থানা এলাকায় আইন–শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি

মো. রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানা এলাকা একসময় জাল টাকা, চোরাকারবারি, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এলাকায় ঘুরে দেখা গেছে—সেই পুরোনো চেহারা এখন আর নেই। পরিবর্তন এসেছে দৃশ্যমানভাবে।

একসময় পার্কিং লট, টার্মিনাল ভবনের পাশে, কাস্টমস হাউজের সামনে–পেছনে ও ক্যান্টিন এলাকায় প্রকাশ্যে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করতেন অনেক গাড়িচালক ও বহিরাগতরা। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে হাত বাড়ালেই পাওয়া যেত গাঁজা; প্ল্যাটফর্মজুড়ে ছিল ভবঘুরে ও ছিনতাইকারীদের আনাগোনা। ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকত ছিনতাইকারীরা। টিকিট কাউন্টার এলাকায় ছিল টিকিট কালোবাজারিদের দাপট।

সিভিল এভিয়েশন স্টাফ কোয়ার্টারের আশপাশ তো ছিল আরও ভয়াবহ—গাঁজার গন্ধে নাকে রুমাল চেপে হাঁটতে হতো পথচারীদের। সন্ধ্যা নামলেই বলাকা ভবন ও তৃতীয় টার্মিনাল এলাকায় হিজড়া ও ভাসমান যৌনকর্মীদের ‘ডাক’ পাওয়া যেত।

কিন্তু এখন এসব দৃশ্য অনেকটাই অতীত। নিয়মিত পুলিশি টহল, নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার ফলে এলাকাগুলোতে অপরাধ প্রবণতা দৃশ্যত কমেছে।

তবে ফুটপাত এখনো হকারদের দখলে—এ বাস্তবতা অপরিবর্তিত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর এসব সমস্যার কথা জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়েছি। থানার সহকর্মীদের নিয়ে সাধ্যমতো চেষ্টা করেছি অপরাধ নিয়ন্ত্রণে আনতে। কতটা সফল হয়েছি, তা জনগণই বিচার করবেন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়