শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অচেতন করে ধরে খাঁচায় ফেরানো হলো মিরপুর চিড়িয়াখানার সিংহটিকে

ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে সিংহটিকে ফের খাঁচায় ফেরানো হয়েছে। স্ত্রী সিংহটির নাম ডেইজি। শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সেটি বেরিয়ে যায় বলে জানান চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।

চ্যানেল 24 কে তিনি বলেন, ‘সন্ধ্যার পর সিংহটিকে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পর  অজ্ঞান হয়ে গেলে সেটিকে  ধরে ফের খাঁচায় ঢুকানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সিংহটি কীভাবে বেরিয়ে গেল এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তবা তালা লাগানো হয়নি। কারণ কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা এরকম কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।’ এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

 

  • সর্বশেষ