শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরার সাত থানায় নতুন ওসি নিয়োগ: নির্বাচনকে সামনে রেখে বড় রদবদল

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা: জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ পদে ব্যাপক রদবদল করা হয়েছে। ঢাকা-১৮ আসনভুক্ত বৃহত্তর উত্তরার সাত থানার সবগুলোর অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

advertisement

যেসব ওসিকে অন্যত্র বদলি করা হয়েছে

দক্ষিণখান থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা → ডেমরা থানায়

advertisement

উত্তরখান থানার ওসি মো. জিয়াউর রহমান → আদাবর থানায়

তুরাগ থানার ওসি মো. মনিরুল ইসলাম → শেরেবাংলা নগর থানায়

advertisement

উত্তরা পূর্ব থানার ওসি মো. ফজলে আশিক → কলাবাগান থানায়

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ রাজু → যাত্রাবাড়ী থানায়

খিলক্ষেত থানার ওসি মো. সাজ্জাদ হোসেন → কাফরুল থানায়

যারা নতুন করে দায়িত্ব নিচ্ছেন

দক্ষিণখান থানায় – মুগদা থানার ওসি শরিফুল ইসলাম

উত্তরখান থানায় – বাড্ডা থানার ওসি মো. হাবিবুর রহমান

তুরাগ থানায় – বংশাল থানার ওসি মো. রফিকুল ইসলাম

উত্তরা পূর্ব থানায় – রূপনগর থানার ওসি মো. মোর্শেদ আলম

বিমানবন্দর থানায় – তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন

উত্তরা পশ্চিম থানায় – মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদ

খিলক্ষেত থানায় – হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আব্দুল আলিম

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

  • সর্বশেষ