শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৩:৪০ রাত
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩০০ ফিটে মাটি বোঝাই ট্রাকে আগুন

রাজধানী ঢাকার ৩০০ ফিটে মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (২৩ নভেম্বর) রাত রাত ১১টা ৫৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার ১ নং গেটের উল্টো দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাটি বোঝাই একটি ট্রাকে আগুন লাগার খবর পাওয়া গেলেও ফায়ার সার্ভিসকে কোনো কাজ করতে হয়নি। নৌবাহিনীর সদস্যরা পাশেই ছিলো। তারা দেখতে পেয়ে আগুন নিভিয়েছে।

তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

  • সর্বশেষ