শিরোনাম
◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও) ◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০১:৩৩ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝুঁকি এড়াতে মুগদার ভবন সিলগালা, মালিককে ১৫ দিনের আল্টিমেটাম

ঢাকার মুগদা এলাকায় ঝুঁকিপূর্ণ ও হেলে পড়া একটি ভবনের নিচতলায় থাকা দোকান সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার (২৩ নভেম্বর) রাজউকের জোন–৬/১-এর একটি দল জননিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করে।

রাজউক সূত্র অনুযায়ী, সাম্প্রতিক ভূমিকম্পে ভবনটি হেলে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে ভবনের নিচতলার কয়েকটি দোকান চলমান থাকায় ঝুঁকি আরও বেড়ে যায়। এমন পরিস্থিতি বিবেচনা করে দোকানগুলো সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন জানান, ঝুঁকির সম্ভাবনা থাকায় ভবন মালিককে ১৫ দিনের মধ্যে ডিটেল্ড ইঞ্জিনিয়ারিং এসেসমেন্ট (ডিইএ) রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একই অভিযানে অন্য একটি নির্মাণাধীন ভবনের প্যারাপেট ওয়াল ধসে একজন নিরাপত্তাকর্মীর মৃত্যুর ঘটনায় সেটির নির্মাণ কাজও বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি, ওই ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, ভূমিকম্পের পর থেকেই তারা ভবনটি নিয়ে আতঙ্কে ছিলেন।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউকের অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়