শিরোনাম
◈ বন্ধ কারখানার ব্যাপারে প্রধানমন্ত্রী যে সুখবর দিলে ◈ সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী ◈ শুধুমাত্র তারেক রহমানের মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল(ভিডিও) ◈ অর্থনীতিতে ইতিবাচক গতি, দ্বিতীয়ার্ধে ইউরোপে বাড়ছে ঝুঁকি ◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ শ্রমবাজার খুলতে বাংলাদেশ-মালয়েশিয়ার ঐকমত্য, বাদ বিতর্কিত এজেন্সি ◈ ৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ ◈ পিপিপি মডেলে দুই মেগা সেতু নির্মাণে জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব, ব্যয় ৩৩ হাজার কোটি টাকা ◈ আরব-আমিরাতে ভিসা বাতিল নিয়ে বিভ্রান্তি, প্রকৃত চিত্র তুলে ধরল সরকার ◈ রপ্তানি নীতিতে বড় পরিবর্তন, সুবিধা পাবে ফ্রিল্যান্সার ও ই-কমার্স ব্যবসায়

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০১:৪৩ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও)

রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দি‌কে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে কাজ করছে।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক ছাত্রলীগের কয়েকজন যারা মাদরাসায় আগে মূল পর্যায়ের পদে ছিল, তারা এখনও সাধারণ শিক্ষার্থীদের দ্বারা নানা অন্যায় কাজ করানোর চেষ্টা করে। শনিবারও জোর করে তারা কিছু শিক্ষার্থীদের হল থেকে বের করে একটি অনুষ্ঠানে নেয়।

পরবর্তীতে অশ্লীল গান বাজানো নিয়ে প্রিন্সিপালকে অভিযোগ দেয়া হলে কয়েকজন শিক্ষার্থীদের মারধর করা হয়। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার মধ্যেই বহিরাগত কয়েকজন আবারও এসে শিক্ষার্থীদের মারধর করে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

চকবাজার থানার প‌রিদর্শক (তদন্ত) আবুল খায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পু‌লিশ ঘটনাস্থলে এসেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়