শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:৪৭ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে ঢাকায় আরমানীটোলায় ভবন ধস, হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন

ভূমিকম্পে রাজধানীর আরমানিটোলার কসাইটুলিতে ভবনের একাংশ ধসে পড়েছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে রাজধানীর আরমানীটোলায় একটি ভবন ধসে পড়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। ধসের খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

advertisement

জানা গেছে, আরমানীটোলা ছাড়াও ভূমিকম্পে খিলগাঁওয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলে পড়েছে কলাবাগান, মাতুয়াইল ও নিউমার্কেটের পাশের একটি ভবন।

এছাড়া ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলের ছোট অংশ ভেঙে গেছে। অন্যদিকে ভূমিকম্পের সময় ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের চারতলা থেকে একজন লাফ দিয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

advertisement

এদিকে, টঙ্গী রেলস্টেশন রোডের একটি ভবন হেলে পড়ে। রাজধানীর স্বামীবাগ এলাকার ৫২/এ নম্বর ভবনটি পেছনের একটি ভবনের দিকে হেলে পড়েছে। বাড্ডা লিংক রোডের একটি ভবনও পাশের একটি ভবনের ওপর হেলে পড়ে। নিউমার্কেটের নীলক্ষেত বইয়ের মার্কেটের সামনের কনফিডেন্স ভবনটি অনেক খানি হেলে পড়েছে।

কন্ট্রোল রুম জানিয়েছে, ভূমিকম্পের পর বিভিন্ন এলাকা থেকে একাধিক কল পেয়েছে তারা। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর অনেক এলাকায় মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় নেমে আসে।

advertisement

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিসির তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী।

শুধু বাংলাদেশেই নয়—পার্শ্ববর্তী দেশ ভারতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের বিভিন্ন এলাকাও কেঁপে ওঠে।

  • সর্বশেষ