শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতি, যে ২ স্থলসীমান্তে নজর শেখ হাসিনার ◈ তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসা দিচ্ছে সরকার, মানতে হবে যেসব শর্ত

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৮:৫৯ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালী সদরে ৪ শতাধিক বাস পরিবহন শ্রমিকের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

অহিদ মুকুল : [২] নোয়াখালী -৪ আসনের সংসদ একরাম চৌধুরী এর পক্ষে থেকে নোয়াখালীর সদরে স্বাস্থ্যবিধি মেনে করোনা কালিন সময়ে দীর্ঘদিন বন্ধ থাকায় কর্মহীন ৪ শতাধিক বাস পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

[৩] শনিবার দুপুরে নোয়াখালীর সদর উপজেলার হলরুমে উপজেলা চেয়ারম্যান একে এম সামসুদ্দিন জেহান কর্মহীন ৪ শতাধিক বাস পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, লবণ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সমূহ।

[৪] ত্রাণ বিতরণ কালে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, সদর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমূখ।

[৫] এ সময় উপজেলা চেয়ারম্যান একে এম সামসুদ্দিন জেহান বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করতে আমাদের প্রিয় নেত্রী মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের পাশে থেকে তাদের সকল সমস্যা সমাধান করতে প্রতি মুহূর্তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। উনার এ সুফল আমাদের নেতা নোয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আমাদের প্রিয়নেতা জননেতা এমপি একরামুল করিম চৌধুরীর মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছে যাচ্ছে। আপনারা সে সুফল ভোগী হচ্ছেন। আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ