শিরোনাম
◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার ◈ শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক ◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর ◈ মিরপুরে মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের ৫ স্টেশন ◈ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের যে ৪ কঠিন শর্তে সরকারের সম্মতি ◈ পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক গুরুতর আহত, চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা ◈ ৩৪০ বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৪:৫১ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অতিরিক্ত দামে তরমুজ বিক্রি: কুলাউড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৮ হাজার টাকা জরিমানা

স্বপন দেব: [২] বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে মঙ্গলবার (৪ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে কুলাউড়া থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ষ্টেশন রোড, চৌমুহনা, বড়লেখা রোড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং, সচেতনতামূলক পথ সভা ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

[৩] উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, রেজিস্টার বিহীন ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করা, অতিরিক্ত দামে তরমুজ বিক্রয় করাসহ বিভিন্ন অনিময়ের দায়ে ষ্টেশন রোডে অবস্থিত খাজা ফল ভান্ডারকে ২ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মেসীকে ২ হাজার টাকা, হান্নান ফার্মেসীকে ২ হাজার টাকা, চৌমুহনাতে অবস্থিত ইউনিক ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

[৪] অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। ফলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের ক্রয় ভাউচার ও বিক্রয় মূল্য যাচাই করা হয়। বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে লিফলেট বিতরণ, মাস্ক বিতরণ, ক্রয় ও বিক্রয় ভাউচার যাচাই, মূল্য তালিকা প্রর্দশন করা এবং হ্যান্ড মাইকের মাধ্যমে ভোক্তা ও ব্যবসায়ীবান্ধব স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তুলতে ব্যবসায়ীদের অনুরোধ করা হয়। উক্ত তদারকি কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মনিরা

[৫] পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাঁচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ