শিরোনাম
◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার ◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ শ‌নিবার সা‌ফের ড্র, নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার হ‌লে নেপাল খেল‌বে বাংলাদেশ গ্রুপে  ◈ দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী ◈ রাজধানীবাসীর জন্য আসছে আরও একটি মেট্রোরেল ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস ◈ গঙ্গা পানিচুক্তি: বিলম্ব না করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরুর সুপারিশ ভারতের সংসদীয় কমিটির

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৭ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালিশহর এলাকার কুখ্যাত মাদক সম্রাজ্ঞী পাখি গাঁজাসহ গ্রেপ্তার!

রাজু চৌধুরী: চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের ১১ নং টিমের অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) নগরীর হালিশহর থানাধীন এম এ সালাম গলি সংলগ্ন এলাকায় এই অভিযান চালায় মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ মুহাম্মদ আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (পশ্চিম-বন্দর) বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মো. আবুবকর সিদ্দিক এবং সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন এর নেতৃত্বে ১১ নং টিম মাদক সম্রাজ্ঞী পাখিকে গ্রেপ্তার করে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধিন ধোপাকান্দা (ডোপাকান্দা), ০৪নং ওয়ার্ড, মুন্সি বাড়ির বাসিন্দা তার পিতা-নুরু মিয়া, স্বামী-মো. সাগর, মাতা-শাহেনা বেগম প্রকাশ আনু বেগম। তবে বর্তমানে হালিশহর থানার রঙ্গিপাড়া, ২৪নং ওয়ার্ড, এম এ সালাম গলি, রাজ্জাক কোম্পানীর ২য় তলা বিল্ডিং এর নীচ তলায় বসবাস করে। পাখি বেগমকে (২৯) গ্রেপ্তার করেন।

অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মাদক সম্রাজ্ঞী পাখি বেগম একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী, তার কারণে অনেক কিশোর মাদকাসক্ত হয়ে অন্ধকার জগতে পা বাড়িয়েছে, আর বাচ্চাদের মাদক বিক্রির একটি হাতিয়ার বানিয়েছে। সে পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য কৌশলে ছোট বাচ্চাদের দিয়ে গাঁজা ও মাদক বিক্রি করে থাকে। ছোট বাচ্চারা যেন সন্দেহের বাইরে থাকে সেই জন্য তার এই অপকৌশল। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে হালিশহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে । তার বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানার আরো তিনটি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান পরিদর্শক শাহাদাত হোসেন। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়