শিরোনাম
◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর ◈ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, ২৫ দিনে এলো প্রায় ২৩০ কোটি ডলার ◈ সাবেক রাষ্ট্রপতি বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করবে সরকার: আইনমন্ত্রী (ভিডিও) ◈ আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম: সুবিধা চেয়ে আদালতে পলক ◈ রফতানি খাতে বড় লক্ষ্য সরকারের, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২১, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া স্তুপে মিলল হাত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সেই ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া স্তুপে মিলল এক পুড়া হাত। মঙ্গলবার দুপুরে ওই অগ্নিকাণ্ডের তদন্তে গিয়ে ওই পুড়া হাতটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া ওই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

[৩] সোমবার (১১ জানুয়ারি) ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পরের দিন মঙ্গলবার সকালে ওই অগ্নিকান্ডের তদন্তে যান কালিয়াকৈর ফায়ার সার্ভিস। পরে দুপুরে পুড়ে যাওয়া স্তুপ থেকে এক পুড়া হাত দেখতে পেয়ে ফায়ার সার্ভিসের কাছে জানায় স্থানীয় লোকজন। খবর পেয়ে অগ্নিকান্ডে নিহত মুন্নি আক্তারের পরিবারের লোকজন ঘটনাস্থালে ছুটে আসে। এ সময় ওই পুড়া হাতটি ওই অগ্নিকান্ডে নিহত মুন্নি আক্তারের এমনটি দাবি করে তার পরিবারের লোকজন নিয়ে গেছে।

[৪] কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডাইরেক্টর অপারেশন লেঃ কর্নেল জিল্লুর রহমান স্যারকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার অগ্নিকান্ডের ঘটনার তদন্তে গিয়ে একটি পুড়া হাত উদ্ধার করা হয়। অগ্নিকান্ডে নিহত মুন্নির হাত দাবি করে তার পরিবারের লোকজন সেটা নিয়ে গেছে।

[৫] কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যে নিহতের পরিবারকে ওইদিনই নগদ ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

[৬] উল্লেখ, গাজীপুরের কালিয়াকৈরে গত সোমবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একই স্থানে চারটি কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হয়ে মিলন মিয়া (৩৭) ও তার স্ত্রী মুন্নি আক্তার (৩০), ফরহাদ হোসেন (৩৮) আব্দুল আউয়াল (৪০) নামে চারজন নিহত হন। এরা সবাই স্থানীয় পোশাক কারখানার শ্রমিক ছিলেন। এদের মধ্যে একে অন্যের জীবন বাঁচাতে, কেউ শেষ সম্ভলের টাকা ও কেউ পরণের কাপড় আনতে গিয়ে দগ্ধ হয়ে মারা যান। এ সময় দগ্ধ ও আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আগুনে ৬১টি কক্ষ ও কক্ষে থাকা টাকা-পয়সা, বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়