শিরোনাম
◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ? ◈ ছাদের সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে দিচ্ছেন প্রধানমন্ত্রী, ৩ দিনেই ১২শ’ ইউনিট সরবরাহ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এর ভয়ে নিয়মিত ১৩ খেলোয়াড় ছাড়াই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : [২] আগামী বছরের ১০ জানুয়ারি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ২৯ ডিসেম্বর বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

[৩] টেস্ট দলে নেই নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার। করোনা ভয়ে হোল্ডারের সঙ্গে যুক্ত হয়েছেন কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমেয়ার ও নিকোলাস পুরান। এছাড়া ব্যক্তিগত কারণে আসছেন না ফাবিয়ান অ্যালেন ও শেন ডরিচ।

[৪] হোল্ডারের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রেথওয়েট, সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন জার্মেইন বø্যাকউড। এছাড়া ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ আর সহঅধিনায়ক হিসেবে থাকবেন সুনীল অ্যামব্রিস।

[৫] টেস্ট দলে নতুন মুখ ডানহাতি ব্যাটসম্যান কাভিম হজ। ওয়ানডে দলে নতুন মুখ বাঁহাতি ব্যাটসম্যান আকিল হোসেন ও বাঁহাতি ব্যাটসম্যান কজর্ন ওটলে। বাংলাদেশ সফর নিয়ে উইন্ডিজ ক্রিকেটের প্রধান নির্বাচক রজার হার্পার বলেছেন, বাংলাদেশ সফর সহজ হবে না। তারা নিজেদের কন্ডিশনে দুর্দান্ত একটা দল। তাছাড়া আমাদের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় দলে নেই। আমি আশা করি তাদের ছাড়াই আমরা দুর্দান্ত ক্রিকেট খেলব।

[৬] ওয়েস্ট ইন্ডিজের টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), নক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া দা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়েন মোসলে, ভিরস্মি পারমল, কেমন রোচ ও জমেল ওয়ারিকান।

[৭] ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), নক্রুমাহ বোনার, জশুয়া দা সিলভা, জাহমার হ্যামিল্টন, চিমার হোল্ডার, অ্যাকেল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কেজর্ন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেফার, রোমারিও শেফার্ড ও হেডেন ওয়ালশ জুনিয়র। - ক্রিকইনফো / ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ