শিরোনাম
◈ বৈধ অস্ত্রের ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয় ◈ পরমাণু ও সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লে চাপ নিতে প্রস্তুত কি দেশের গ্রিড? বড় চ্যালেঞ্জ স্পিনিং রিজার্ভ ◈ ওমা‌নের মা‌ঠে সুপার ওভারে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ ◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাতিল হলো সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগ

নিজস্ব প্রতিবেদক: [২] সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগের গত মৌসুমের ৩৫টি ম্যাচের মধ্যে মাত্র ১১টি ম্যাচ শেষ হয়ে ছিলো। এরপরই সিলেট জেলা ক্রীড়া সংস্থার লিগ কমিটি করোনাভাইরাসের কারণে লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে।

[৩] বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মধ্যেই গত ৯ মার্চ থেকে শুরু হয়ে ছিলো বঙ্গবন্ধু-সিলেট প্রথম বিভাগ লিগের খেলা। শীর্ষ ১০টি ক্লাব লিগে অংশ নিচ্ছে দুই গ্রুপে। সিলেট জেলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছিলো লিগের ম্যাচগুলো।

[৫] ১৭ মার্চ পর্যন্ত লিগের ৩৫টি ম্যাচের মধ্যে মাত্র ১১টি ম্যাচ অনুষ্টিত হয়েছিলো। এরপর সরকারি নির্দেশনায় ২১ মার্চ থেকে লিগের খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সেই লিগ আর শেষ হচ্ছে না।

[৬] সিলেট জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটি ও লিগ কমিটি গত মৌসুমের লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন মৌসুমে ফ্ল্যাট লিগ আয়োজনের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মৌসুমের লিগে রেলিগেশন ছিলো না। ফ্ল্যাট লিগের পরিবর্তে গ্রুপ ভিত্তিক লিগ শুরু হয়ে ছিলো।

[৭] নতুন মৌসুমে গত মৌসুমের লিগ আবার শুরু করলে, নতুন মৌসুমে নতুন লিগ আয়োজন করা সম্ভব হবে না। এক মৌসুমে দুই লিগ খেলতে রাজি নয় ক্লাবগুলো। ক্রিকেট কর্তারা তাই ‘স্থগিত’ থাকা লিগ বাতিল করে নতুন লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।

[৮] শনিবার, ২৪ অক্টোবর, এসএনপিস্পোর্টসকে বিষয়টি নিশ্চিত করে প্রথম বিভাগ লিগ কমিটির সম্পাদক এটিএম ইকরাম বলেন ‘আমরা গত মৌসুমের ‘স্থগিত” থাকা লিগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। এক মৌসুমে দুই লিগ খেলতে চাইছে না ক্লাবগুলো। তাছাড়া গত মৌসুমের লিগে রেলিগেশনও ছিলো না। আমরা নতুন লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছি।’

  • সর্বশেষ